Web Analytics

বাংলাদেশ পুলিশ দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জে এবং অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

রোববার, ২২ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে দুই কর্মকর্তার বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়েছে।

বদলির আগে মো. হেলাল উদ্দিন ভূঁইয়া খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। কানিজ ফাতেমা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।