Web Analytics

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকলেও সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। রয়টার্স জানিয়েছে, সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে বলে বিনিয়োগকারীদের প্রত্যাশাই দামের এই পতনের কারণ।

ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে দাঁড়িয়েছে।

গত শনিবার হুথিরা সৌদি আরবের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।