Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বাহরাইনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছে। ২৪ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই ডেটা সেন্টার থেকে মার্কিন সেনাবাহিনীকে তথ্য সরবরাহ করা হতো। বাহিনীটি বুধবারও ডেটা সেন্টারটিতে হামলার কথা বলেছিল। তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।