Web Analytics

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার রাত সাড়ে ৮টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।

বাছির জামাল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাঁদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব। তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসুস্থ, অসচ্ছল ও প্রবীণ সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা ও দাবিদাওয়া সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অনুদান ও কল্যাণমূলক কার্যক্রম স্বচ্ছভাবে প্রকৃত ও যোগ্য সাংবাদিকদের কাছে পৌঁছাতে সবার সহযোগিতা চান তিনি। সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের সংকট, চিকিৎসা সহায়তা, আবাসন এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ সভায় সভাপতিত্ব করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী পরিচালনা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।