আন্দোলন ও দর-কষাকষির পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বুধবার ভোরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভা শেষে বিষয়টি জানানো হয়। সংবাদ ব্রিফিং করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
নতুন কাঠামোতে গ্রেড-১-এর মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এর ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিতে নির্ধারিত হয়েছে।
সর্বনিম্ন গ্রেড গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে ঐকমত্য না হওয়ায় বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া, প্রতিটি গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম ২ হাজার টাকার সঙ্গে সমন্বয় করতে হবে। ব্রিফিংয়ের পর এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।