Web Analytics

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম পালাম এলাকায় বুধবার সকালে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল প্রায় সাতটার দিকে ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে। কর্মকর্তারা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে। স্থানীয় পুলিশ ও জরুরি সেবা দলগুলোও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

উদ্ধার অভিযানের সময় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন শিশু। আগুনে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভেতরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। প্রতিবেদনে আগুন লাগার কারণ উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।