Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথিত অডিও নির্দেশনার পর ঘটে। ওই নির্দেশনায় দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্রে বলা হয়, রোববারের একটি ভার্চুয়াল বৈঠকে মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন অংশ নেন। অডিওতে মোজাম্মেল হককে ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন ও হরতাল কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে দুই বা তিনটি বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের কথাও তিনি বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বলে প্রতিবেদনে জানানো হয়। তারা আগুন দেন, পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।