Web Analytics

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে গ্রেফতার করা ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী— মতিঝিল বিভাগ: মোট ৭৬৮ জন গ্রেফতার, ৩৭৮ মামলা, এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, ৩৫৬ জনের সাজা। ওয়ারী বিভাগ: ৯৬৪ জন গ্রেফতার, ৫১৮ মামলা, এক লাখ ৫৯ লাখ টাকা জরিমানা, ৩২৬ জনের সাজা। তেজগাঁও বিভাগ: ১,৬৭৫ জন গ্রেফতার, ৭২৫ মামলা, ৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা। গুলশান বিভাগ: ১,৩৪৪ জন গ্রেফতার, ৭৪০ মামলা, দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা, নয়জনের সাজা। লালবাগ বিভাগ: ৮৭৫ জন গ্রেফতার, ৫০৫ মামলা, দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা, ৪০৭ জনের সাজা। মিরপুর বিভাগ: ২,৭৬২ জন গ্রেফতার, ১,২৬৭ মামলা, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা, ৪৫৭ জনের সাজা। উত্তরা বিভাগ: ১,৮৯৭ জন গ্রেফতার, ৮৮৮ মামলা, ৮ লাখ ১৬ হাজার জরিমানা, ৮১৩ জনের সাজা। রমনা বিভাগ: ১,০৩৮ জন গ্রেফতার, ৫৩৭ মামলা, তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা, ২৭৬ জনের সাজা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।