Web Analytics

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী তিস্তা নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে তিনি গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর কাচারীপাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের ব্রিফ বাজার ও মিনার বাজার এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পরিদর্শন শেষে রায়হান সিরাজী বলেন, এরই মধ্যে সাতটি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতায় কয়েকটি গ্রাম হুমকির মুখে রয়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীতে চলে যেতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় বসতবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকা নদী এখন ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে।

এমপি বলেন, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার বিকল্প নেই। নদীর তীরজুড়ে জরুরি ভিত্তিতে প্রায় ২০ হাজার জিও ব্যাগ ফেললে কয়েকটি গ্রাম, শত শত একর আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। তিনি প্রতিরোধকাজের অগ্রগতি, গুণগত মান ও কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত ও সঠিকভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।