Web Analytics

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানায়, চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে ১৪২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এই তথ্য প্রকাশ করে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭৮ জন, চট্টগ্রামে ৩০১ জন, খুলনায় ২৬৪ জন এবং বরিশালে ২১৩ জন হাসপাতালে ভর্তি হন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হন যথাক্রমে ১৭৮ ও ২২৯ জন।

এ ছাড়া রাজশাহীতে ১৯৭ জন, ময়মনসিংহে ১২০ জন, রংপুরে ৫৬ জন এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫১ জন। জানুয়ারি থেকে মোট ডেঙ্গু আক্রান্ত ৭৭ হাজার ৬৭২ জন এবং মৃত্যু ২৩৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।