চীনের দিক থেকে একটি অজ্ঞাত বিমান গত ১২ নভেম্বর সিকিমের ভারত-চীন সীমান্ত এলাকার দিকে উড়ে এসে ভারতের আকাশসীমায় প্রায় ২০ থেকে ২৫ মিনিট চক্কর দেয় বলে সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার অনলাইন। ভারতীয় বিমানবাহিনী বারবার সতর্ক করলেও বিমানটি তাৎক্ষণিকভাবে সরে যায়নি। বিমানটির মালিকানা ও আসার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
সেনা সূত্রের ভাষ্য অনুযায়ী, বিমানটি ২৫ হাজার ফুট উচ্চতায় চক্কর দিচ্ছিল এবং সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর নজরে আসে। রাডারে গতিবিধি ধরা পড়ার পর বিমানটিকে একাধিকবার রেডিও বার্তা পাঠানো হয়। ভারতীয় আকাশসীমা অবিলম্বে ছাড়ার নির্দেশের পরও সেটি অন্তত ২০ মিনিট চক্কর কাটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যে এলাকায় বিমানটির গতিবিধি ধরা পড়ে, সেখান থেকে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারির সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের প্রধান পথ এই করিডোর। ভারতীয় বিমানবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।