Web Analytics

জুলাই বিপ্লবের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বুধবার প্রথম সাক্ষী হিসেবে শহীদ আবুল হাসান স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক জবানবন্দি দেন।

জবানবন্দিতে অনিক বলেন, আবু সাঈদ শহীদ হওয়ার পর তিনি ও তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নেন। তিনি দাবি করেন, ১৯ জুলাই শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমানসহ ১৫০ থেকে ২০০ অস্ত্রধারী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, এতে দুজন নিহত ও অনেকে আহত হন। ৫ আগস্ট আরেকটি হামলায় তার ভাই গুলিবিদ্ধ হন।

অনিক জানান, স্বজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের পর ৬ আগস্ট বিকেলে তিনি মারা যান। তিনি আরও বলেন, মরদেহের কোনো সুরতহাল বা ময়নাতদন্ত হয়নি এবং ৭ আগস্ট গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।