Web Analytics

অমর একুশে বইমেলা ২০২৬ একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। নির্ধারিত সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমি ও মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি প্রায় সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দ শেষ হয়েছে এবং রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সূত্র জানায়, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী কেবল ২১ ফেব্রুয়ারিতেই সময় দিতে পারছেন। তাই উদ্বোধনী অনুষ্ঠান ও মেলার উদ্বোধনের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।