Web Analytics

নীলফামারীর সৈয়দপুরে থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে উপজেলার খাতামধুপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন সহোদর—সাইফুল ইসলাম, সোহেল রানা ও হাছিনুর রহমান—এবং অপরজন রিপন রায়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, তারা অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়া পরিচালনা করছিল এবং নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করত। তদন্তে থাইল্যান্ডভিত্তিক জুয়া চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের প্রমাণ মিলেছে।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।