Web Analytics

দেশের রপ্তানি বাণিজ্যকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সমন্বিত নির্দেশনা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এই সার্কুলারে কাগজবিহীন বাণিজ্য, ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, বিকল্প ট্রেড ফাইন্যান্স এবং সেবা ও ই-কমার্সভিত্তিক রপ্তানিকে উৎসাহ দিতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। নির্দেশনাটি আগামী এক বছর রপ্তানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনে প্রযোজ্য থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার পরিবর্তন, ডিজিটাল বাণিজ্যের বিস্তার এবং রপ্তানির নতুন খাতের বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান নীতিমালায় পরিমার্জন আনা হয়েছে। রপ্তানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সব নির্দেশনাও একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হয়েছে। ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে রপ্তানি দলিল ইলেকট্রনিকভাবে উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও এলসি ব্যবস্থায় ডিজিটাল ট্রেড ডকুমেন্ট প্রক্রিয়াকরণের জন্য একটি পাইলট কাঠামো চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্লাই চেইন ফাইন্যান্সসহ বিকল্প ট্রেড ফাইন্যান্সের পৃথক ফ্রেমওয়ার্কও যুক্ত হয়েছে। প্রথমবার ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে পৃথক অধ্যায় যুক্ত করা হয়েছে, যা ডিজিটাল পেমেন্ট চ্যানেলের রপ্তানি আয় দেশে আনা সহজ করবে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।