Web Analytics

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরব ১২৫ দশমিক ৭ বিলিয়ন রিয়াল (প্রায় ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার) বাজেট ঘাটতির মুখে পড়েছে, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ। ব্লুমবার্গের তথ্যমতে, সৌদি অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব মোকাবিলা এবং আগাম ব্যয় বৃদ্ধিই এই ঘাটতির মূল কারণ। গত বছরের একই সময়ের তুলনায় ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহ ঝুঁকি কমাতে সরকার অবকাঠামো উন্নয়ন ও খাদ্য আমদানিতে আগাম ব্যয় করেছে। পাশাপাশি লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ এবং পরিবহন ও লজিস্টিক খাতে নতুন প্রকল্পে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, যাতে বিকল্প বাণিজ্যপথ শক্তিশালী হয়।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানি পরিবহন অনিশ্চয়তার মধ্যে সৌদি আরব অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির পথ নিয়েছে, যদিও এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে বাজেটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।