Web Analytics

মাওলানা আব্দুল মতিন রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিযি’-এর ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ প্রকাশনা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক ইলমি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিযি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক এ আয়োজন হয়। এতে দেশ-বিদেশের আলেম, মুহাদ্দিস, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।

প্রধান অতিথি ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী গ্রন্থটিকে বহু বছরের গবেষণার ফল বলে উল্লেখ করেন। সভাপতি মাওলানা আবুল বাশার বলেন, প্রায় তিন দশকের সাধনায় রচিত বইটি হাদিস পাঠদান ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আলোচকেরা এর গবেষণামূল্য, পূর্ণাঙ্গতা এবং আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরেন।

লেখক মাওলানা আব্দুল মতিন জানান, ২০০১ সালে জামে তিরমিযির দরসদান শুরুর পর গবেষণাকাজ শুরু হয় এবং ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে মূল রচনা সম্পন্ন হয়। অনুষ্ঠানে নির্বাচিত ১০০ মেধাবী শিক্ষার্থীকে ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট বিনামূল্যে দেওয়া হয়। মাওলানা মাহমুদুল হাসানের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।