Web Analytics

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে গাজা উপত্যকার মতো একটি ‘হলুদ রেখা’ বা বিভাজন রেখা নির্ধারণ করা হয়েছে। এই রেখা ইসরাইলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল ও হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা এই রেখা অতিক্রম করে ইসরাইলি সৈন্যদের কাছাকাছি আসার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে এমন রেখার কথা এটাই প্রথমবার উল্লেখ করা হলো।

সেনাবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননের ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে দায়িত্বরত সেনারা কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করে, যারা উত্তর দিক থেকে রেখা অতিক্রম করে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছিল। তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় হামলা চালায়। ইসরাইলি বাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতি চললেও যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানেও একইভাবে একটি ‘হলুদ রেখা’ টানা হয়েছিল, যা ইসরাইলি ও হামাস নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে পৃথক করে। এখন লেবাননেও একই কৌশল প্রয়োগ করছে ইসরাইল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।