Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী রোববার সকালে মন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও নেপালের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রদূত বৈঠকে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি ঢাকা–কাঠমুন্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।