Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয় এবং নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার স্ত্রী, মেয়ে এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। হামলার সময় মোজতবা খামেনি তেহরানে ছিলেন না বলে জানা গেছে, ফলে তিনি প্রাণে বেঁচে যান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুটি ইরানি সূত্র তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ছিলেন। তার নেতৃত্বে ইরানের নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।