Web Analytics

২০২৬ সালের ৬ মে পর্যন্ত মোট ৪৭ হাজার ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস। পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১২০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনে বলা হয়েছে, স্বাভাবিক কারণে ১০ জন হজযাত্রী মারা গেছেন—এর মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন। সৌদি মেডিকেল টিম ১৪ হাজার ৩৯ জনকে চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক ১১ হাজার ৪৬২ জনকে সহায়তা করেছে।

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইন্সে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাসে ৮ হাজার ৯১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরত ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।