Web Analytics

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং তাকে প্রয়োজনীয় শ্রদ্ধা ও সম্মান দেওয়া উচিত। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার ভুল করলে তার মাসুল দেবে, তবে সবাই মিলে ভুল সংশোধন করতে চায়।

অনুষ্ঠানটি যেভাবে শেষ হয়েছে তা অভিপ্রেত ছিল না বলে মন্তব্য করে তিনি জাতীয় অনুষ্ঠানে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ না ঘটার কথা বলেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে সৃষ্ট পরিস্থিতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও তিনি মন্তব্য করেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়ার সমালোচনা করেন তিনি। সকালে প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ডেকে পাশে বসিয়ে সম্মান দেখানোর ঘটনাকে তিনি সবাইকে সম্মান করার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আহত জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা, তাদের চিকিৎসা ও পুনর্বাসন এবং আত্মাহুতি দেওয়া পরিবারগুলোর রক্ষণাবেক্ষণকে সরকারের পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। তাঁর মতে, লক্ষ্য হওয়া উচিত এমন একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।