Web Analytics

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তর করা হয়েছে। গত রোববার রাতে সামরিক পুলিশের তত্ত্বাবধানে ও আর্মি সিকিউরিটি ইউনিটের সহায়তায় সামরিক বিমানে তাকে ঢাকায় আনা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ঢাকায় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে সেনাবাহিনী এককভাবে জিজ্ঞাসাবাদ করবে নাকি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে ১৯৮১ সালের জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যের বিদেশি ভূমিকা ও অপ্রকাশিত পরিকল্পনাকারীদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত বুধবার রাতে ঢাকার বনানী ডিওএইচএস এলাকা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে গিয়ে ছদ্মনামে অবস্থান করছিলেন এবং ১৯৯৬ সালে গোপনে দেশে ফিরে আসেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।