Web Analytics

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার টেকনাফে নাফ নদী বরাবর পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় সভা হয়। পরে তিনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। উখিয়া ও টেকনাফের নাফ নদীর ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ নম্বর পোল্ডার পুনর্বাসনের সংশোধিত প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও বারবার বরাদ্দ ও সংশোধনের পরও তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি একটি প্রকল্পে পুনঃপুন সংশোধন ও অতিরিক্ত বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সভায় স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীরা পুনর্বাসন, বেড়িবাঁধের অবস্থা, প্রকল্প বাস্তবায়ন এবং নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রকল্পটিকে গলার কাঁটা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনস্বার্থে এটি শেষ করতেই হবে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে নতুনভাবে কাজ শুরু হবে, এতে কিছু সময় লাগতে পারে। সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, কৃষি, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ বিবেচনায় স্থানীয়দের সহযোগিতায় প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।