Web Analytics

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়, পরে চিকিৎসার জন্য নেওয়ার পর আরও তিনজন মারা যান।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কর্মকর্তারা ঘটনাস্থল ও নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল বাসটির সঙ্গে নাটোর থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। কয়েকজন হতাহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।