Web Analytics

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন রোগী। এতে এ বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৮২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারীর হার ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের হার ৪৮ দশমিক ১ শতাংশ বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। পরে মৃত্যু বাড়তে থাকে; জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জন মারা যান। সেপ্টেম্বরে মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।