Web Analytics

মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লেও ইরান থেকে তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে ভারত। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধনাগারগুলো নিরবচ্ছিন্নভাবে অপরিশোধিত তেলের চাহিদা পূরণ করছে, যার মধ্যে ইরান থেকেও সরবরাহ অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, ইরান থেকে তেল আমদানির অর্থপ্রদানে কোনো জটিলতা নেই—এমন গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারতীয় রিফাইনারিগুলো তাদের প্রয়োজনীয় ক্রুড তেলের সরবরাহ নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ভারতের এই অবস্থান দেশটির জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা ভারতের জ্বালানি নিরাপত্তা রক্ষার বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।