Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবারের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অপরাজিত থেকে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ম্যাচে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে হারায়। পরের দুই ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একই ব্যবধানে ২-০ গোলে পরাজিত করে দলটি। চতুর্থ ম্যাচে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে টাইব্রেকারের নাটকীয় জয় তাদের ফাইনাল নিশ্চিত করে।

ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে দলটির কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার উপপরিচালক মো. সুজাউদ্দৌলা এবং সহকারী ম্যানেজার সহকারী পরিচালক শাহিন আহমেদ। শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, শতভাগ জয় ধরে রেখে টানা দ্বিতীয়বার ট্রফি জেতাই দলের প্রধান লক্ষ্য। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।