Web Analytics

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আব্দুল হামিদ ওরফে ঝড়ু (৩৫)। তিনি ওই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফিরে গোসলের জন্য ব্রজবকসা খালের দিকে যাচ্ছিলেন আব্দুল হামিদ। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করেছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন প্রাথমিক তদন্ত করেছে, তবে প্রতিবেদনে অতিরিক্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।