রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৬৬ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, গুলশানে ৫৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, লালবাগে ৪৩ জন, উত্তরায় ৩৫ জন, রমনায় ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আলামতও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।