Web Analytics

সঞ্চয়পত্র ও বন্ডের লেনদেনে ব্যাংক হিসাব যাচাইয়ের স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের সমন্বয়ে মঙ্গলবার থেকে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে এটি কার্যকর করা হচ্ছে। সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে।

অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি কর্মসূচির আওতায় ব্যবস্থা চালু হয়েছে। সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে নয়টির লেনদেন এনএসসি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। জাতীয় সঞ্চয় অধিদপ্তর বলেছে, এতে ভুল হিসাব নম্বর এন্ট্রির হার শূন্যের কোঠায় নামবে, ইএফটি ফেরতের ঝুঁকি ও বিনিয়োগকারীর ভোগান্তি কমবে এবং দপ্তরগুলোর অতিরিক্ত কাজ হ্রাস পাবে।

এনএসসি সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহক ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ হয় এবং প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু করা হয়। নতুন কেনাকাটা এবং ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধন—দুই ক্ষেত্রেই এভিএস ব্যবহার হবে। এটি হিসাব সচল কি না পরীক্ষা করে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে দেখবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।