Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছে। রোববার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, হাদিকে হত্যা করে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁয় আসে।

এসটিএফ জানায়, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে হত্যা করে। ফয়সাল করিম মাসুদকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছিল এবং তার গ্রেপ্তারে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।