Web Analytics

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার ফলেই রিজার্ভে এই প্রবৃদ্ধি এসেছে।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। গত বছরের একই মাসে রেমিট্যান্স ছিল ২১৮ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলারের দর যাতে আকস্মিকভাবে না কমে, সে জন্য নিলামের মাধ্যমে ডলার কেনা হচ্ছে। এতে রিজার্ভ বাড়ছে এবং বাজারে স্থিতিশীলতাও বজায় থাকছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।