Web Analytics

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন। হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ইরান সাময়িকভাবে প্রণালিটি জাহাজ চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল।

পরে ইরান ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের ছাড়া অন্য সকল দেশের জন্য প্রণালিটি নিরাপদ থাকবে, যা আংশিকভাবে নৌপথ পুনরায় উন্মুক্ত হওয়ার ইঙ্গিত দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।