Web Analytics

ফিফা ও আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিটিজেনের যৌথ দাতব্য নিলামে বিটিএস তারকা জিমিনের পরা পোশাক সর্বোচ্চ দর পেয়েছে। ক্রিস্টিজ আয়োজিত ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ নিলামে বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জিমিনের ব্যবহৃত পোশাকের দর ১৪ হাজার মার্কিন ডলারে উঠেছে। নিলাম চলবে ২৯ জুলাই পর্যন্ত।

এই দর বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৩০ হাজার টাকা। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফযুক্ত জার্সি এবং হাফটাইম শোতে ম্যাডোনার ব্যবহৃত গ্লাভসের দর যৌথভাবে উঠেছে ৬ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৭ লাখ ৪১ হাজার টাকা। নিলামে শাকিরার পোশাক, বিটিএসের অন্য সদস্যদের স্মারক, বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি এবং স্পেন-আর্জেন্টিনা ফাইনালে ব্যবহৃত বলও রয়েছে।

বিশ্বকাপের ৪০টির বেশি ঐতিহাসিক স্মারক এই বিশেষ নিলামে তোলা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এখান থেকে প্রায় ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ হবে। পুরো অর্থ ফিফা ও গ্লোবাল সিটিজেনের এডুকেশন ফান্ডে দেওয়া হবে, যা পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের মানসম্মত শিক্ষা এবং খেলাধুলার সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।