Web Analytics

খাগড়াছড়িতে ডাকসু সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল হয়েছে। রোববার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে থেকে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।

মিছিলে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম অংশ নেন। তাঁদের সঙ্গে ডাকসু ও হল সংসদের অন্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন। মিছিল চলাকালে শিক্ষার্থীরা কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে এবং প্রশাসনের সমালোচনা করে স্লোগান দেন।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে কায়েমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। তখন তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, বাড়ির চারপাশের দেয়ালে অকটেন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত টের পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যায়। ফেসবুক পোস্টে কায়েম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।