Web Analytics

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরাইলের স্থানীয় সময় আজ রাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের প্রভাব ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে।

সামরিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই চুক্তির ফলে লেবাননে ইসরাইলের অভিযানে ছাড় দিতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইসরাইল এখনো ইরান ও লেবাননকে আলাদা ফ্রন্ট হিসেবে রাখার অবস্থান বজায় রেখেছে। গত রাতে ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভেতরে ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ফলে এক সপ্তাহে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০০টিতে।

এই যুদ্ধ পরিস্থিতি ইসরাইলের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সরকারের সমালোচনা করেছেন। একই সঙ্গে উত্তর ইসরাইলের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন, জানিয়ে যে তারা গত রাতে অন্তত ১৬ বার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।