Web Analytics

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যসভায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপদে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে ভারত। মোদি বলেন, তিনি প্রণালি খোলার বিষয়ে আলোচনা করছেন এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু’বার ফোনে কথা বলেছেন। এ বিষয়ে বুধবার ২৫ মার্চ সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়েছে।

মোদি জানান, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ গাল্ফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি বলেন, এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সব সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি এলপিজির বিকল্প হিসেবে পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে সরকার।

এর আগে লোকসভায় মোদি ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।