Web Analytics

রংপুর মহানগরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। রংপুর প্রেস ক্লাব ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করেছে। তিনি বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পথ বাধাগ্রস্ত করা হচ্ছে। এছাড়া সরকারের একতরফা সিদ্ধান্ত গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা দুর্বল করছে বলেও তিনি দাবি করেন।

এটিএম আজম খান হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। নেতারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।