Web Analytics

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১২ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনায় স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং মাইন অপসারণ বিশেষজ্ঞ দল অন্তর্ভুক্ত থাকবে।

এই উদ্যোগে প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার) অর্থায়ন করা হবে। রয়্যাল নেভির মডুলার ‘বিহাইভ’ সিস্টেম ও স্বয়ংক্রিয় ‘ক্র্যাকেন’ ড্রোন নৌযান ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা সমুদ্রপথে হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়ায় সক্ষম। ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন ইতোমধ্যে অতিরিক্ত প্রস্তুতি শেষে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলোকে কৌশলগত জলপথে আকাশ টহলের জন্য প্রস্তুত রাখা হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের আস্থা ফিরিয়ে আনা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।