Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে পরিবর্তন আনা জরুরি। এসব পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি নারী ক্ষমতায়নের জন্য কাজ করছে এবং তৃণমূল কমিটিতে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন বাজেট নারী-বান্ধব করা হয়েছে। দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব প্রায় শূন্যের কোঠায়। এসব পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হলে তারা পার্লামেন্টে আসতে পারতেন। তিনি বলেন, একটি আসনে তিনজনের মধ্যে একজন নারী প্রার্থী থাকলেও তাকে কখনোই এগিয়ে নেওয়া হয় না। বিভিন্ন বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।