Web Analytics

১৯৮৯ সালের ‘দ্য এন্ড অব হিস্ট্রি?’ প্রবন্ধ এবং ১৯৯২ সালের ‘দ্য এন্ড অব হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান’ বইয়ের প্রায় চার দশক পর নিজের ধারণা পুনর্বিবেচনা করছেন রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা। নতুন স্মৃতিকথা ‘ইন দ্য রিয়ালম অব দ্য লাস্ট ম্যান’ নিয়ে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের চিন্তার বিকাশ, গণতন্ত্রের ভবিষ্যৎ ও ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে কথা বলেছেন।

ফুকুয়ামা বলেন, তিনি কখনো উদার গণতন্ত্রকে নিখুঁত বা সব দেশের অনিবার্য গন্তব্য হিসেবে উপস্থাপন করেননি। তার যুক্তি ছিল, স্বাধীনতা ও সমতার আকাঙ্ক্ষা পূরণে এটি এখন পর্যন্ত সবচেয়ে সন্তোষজনক রাজনৈতিক ব্যবস্থা। হেগেল ও আলেক্সান্দ্র কোজেভের প্রভাবে তিনি গুরুত্ব দিয়েছেন মানুষের স্বীকৃতি, মর্যাদা এবং সামাজিক সম্মানের চাহিদাকে।

তার মতে, ট্রাম্পের উত্থানে অর্থনীতি, অভিবাসন ও দলীয় রাজনীতির পাশাপাশি অবমূল্যায়িত বোধ করা মানুষের স্বীকৃতির আকাঙ্ক্ষা কাজ করেছে। তিনি এখন শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দক্ষ আমলাতন্ত্রকে বেশি গুরুত্ব দেন। চীনের মতো অ-উদার ব্যবস্থা দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল ও সন্তোষজনক প্রমাণিত হলে উদার গণতন্ত্রের শ্রেষ্ঠত্ব নিয়ে পুরোনো ধারণা পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে বলেও তিনি স্বীকার করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।