Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্মও হবে না। মঙ্গলবার বিকেলে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

মামুনুল হক অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে এবং ভারতে আশ্রয় নেওয়া দলটির নেতাকর্মীরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে এনে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি জুলাই, শাপলা ও পিলখানাসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত দলের আন্দোলন চলবে। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।