Web Analytics

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দিয়েছে ইসরাইল। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে হাজারো ফিলিস্তিনি মসজিদের ফটক দিয়ে প্রবেশ করছেন এবং প্রায় তিন হাজার মুসল্লি ফজরের নামাজে অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পবিত্র স্থানগুলোতে প্রবেশ সীমিত বা বন্ধ ছিল। যুদ্ধবিরতির পর এসব স্থান পুনরায় খুলে দেওয়া হয়েছে।

অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ভোর থেকে আল-আকসার সব দরজা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ, যারা মসজিদটি পরিচালনা করে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। আগের ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবকরা নামাজের জায়গা পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় আল-আকসা ও চার্চ অব দ্য হোলি সেপালকার খুলে দেওয়ার ঘোষণা দেয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শত শত পুলিশ ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।