Web Analytics

গিনির উত্তর-পূর্বাঞ্চলে সোমবার একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার এই অঞ্চলে খনিশ্রমিকেরা সাধারণত কোনো সুরক্ষা ছাড়াই ঝুঁকি নিয়ে স্বর্ণ আহরণে কাজ করেন।

স্থানীয় রেডক্রসের এক কর্মকর্তা এএফপিকে জানান, ১১ জন মারা গেছেন, চারজন আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। ভারি বৃষ্টি ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার কার্যক্রম সহজ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।