Web Analytics

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমানবন্দরগুলোতে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা সম্প্রসারণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গোর ক্ষেত্রে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন পুনর্বহাল হয়েছে। ধারাবাহিক কূটনৈতিক ও কারিগরি সমন্বয়ের মাধ্যমে এই অনুমোদন পুনরায় অর্জিত হওয়ায় বাংলাদেশের কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ জানান, ইডিডি অনুমোদন পুনর্বহাল হওয়ায় যুক্তরাজ্যগামী পণ্যের নিরাপত্তা যাচাই আরও নির্ভরযোগ্য হবে এবং রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে। তিনি আরও বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) চালু হওয়ায় স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বেবিচক জানায়, এই উদ্যোগের ফলে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে সরাসরি রপ্তানি কার্গো পরিবহন আরও সহজ ও দ্রুত হবে। এতে নতুন এয়ারলাইনসের আগ্রহ বাড়বে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।