Web Analytics

ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, প্রণালির দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি ছিল সুপারট্যাংকার।

ইরানের সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে দেশটির অনুমতি নিতে হবে।

চলতি সপ্তাহে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেন, হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে বলে তিনি জানান। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দাবির সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের দাবিগুলোর ব্যাপক মিল রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।