Web Analytics

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা গেছে, ইনুকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং মেনন ও মানিককে হাজিরার জন্য আনা হয়। শুনানি শেষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তিনজনেরই জামিন মঞ্জুর করেন। এর আগে ২১ জানুয়ারি মেনন ও মানিককে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, মানিক ২০২২ সালের অক্টোবর মাসে এক টেলিভিশন টক শো ও ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, আর ইনু ও মেনন ২০১৩ সালের জুলাই মাসে পৃথক অনুষ্ঠানে একই ধরনের মন্তব্য করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।