Web Analytics

রাজধানীর নিউমার্কেট এলাকায় জুলাই মাসের ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়াকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ নিশ্চিত করেছেন। এর আগে মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন, যেখানে বলা হয় আসামিরা তারিক সিদ্দিকীর মাধ্যমে উচ্চপর্যায়ের নেতাদের নির্দেশনা পেয়ে আন্দোলন দমনে ভূমিকা রাখতেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে হামলায় আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।