Web Analytics

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। সোমবার কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে তিনি বলেন, বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে, সরবরাহ ও বিপণন পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক। তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং কিছু নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছে, যাতে মূল্যস্ফীতির চাপ কমে। আগের বছরের মতো বাজেট পরবর্তী মূল্যবৃদ্ধির প্রবণতা এবার দেখা যায়নি।

তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় আছে। অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।